রাজধানীর বনানী থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা ও ১৬টি দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ।
অস্ত্রসহ গ্রেপ্তার
খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে কথিত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কম্পানির’ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬।
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর এলাকা থেকে ১৯ মামলার আসামি ও তালিকাভুক্ত শীর্ষ ডাকাত রেজাউল গাজীকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব।
সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র দিয়ে ফায়ারিংয়ের মাধ্যমে ত্রাস সৃষ্টির অভিযোগে ৪ জন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বাগেরহাটের মোংলায় থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ কামাল হাওলাদার (৪৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৬৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৫৪ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৮৭ জন।
সাভারের আশুলিয়ায় একটি কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি ছোড়ার ঘটনায় জিয়া দেওয়ান (৪০) নামে একজনকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
কক্সবাজার শহরের পাহাড়তলির চাঞ্চল্যকর ইজিবাইক চালক মুজিবকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার মূলহোতা অস্ত্রধারী সন্ত্রাসী মোস্তফা ও তার অপর সহযোগী দুই ভাইকে গ্রেপ্তার করেছে কক্সবাজারস্থ র্যাব-১৫ এর সদস্যরা।
রাজধানীর দারুস সালাম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের ২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে দারুস সালাম থানা পুলিশ ও যৌথবাহিনী।
নরসিংদীর প্রত্যান্ত দুর্গম চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে ২০ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে দেড় শতাধিক দেশিয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। সোমবার রাতে আএসপিআররের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।